বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ফেনী মেডিনোভা হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে আয়োজিত র‍্যালিটি ফেনী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী মেডিনোভা হাসপাতালের চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূইয়া, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, নির্বাহী পরিচালক সাংবাদিক মিজানুর রহমান ও মোয়াজ্জেম হোসেন সহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক ও নার্স।
এ বছর বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল— ‘ডায়াবেটিসের দেরি নয়, ব্যবস্থা নিন এখনই।’
র‍্যালির মাধ্যমে ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগটি প্রতিরোধে সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজকরা মনে করেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে এ রোগের জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।