ধান ও আমের পাশাপাশি নওগাঁর পত্নীতলা উপজেলার বরেন্দ্র মাঠে এখন বাণিজ্যিকভাবে ছড়িয়ে পড়েছে পুষ্টিগুণসমৃদ্ধ ড্রাগন ফল চাষ। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রচলিত ফসলের গণ্ডি পেরিয়ে কৃষকরা নতুন এই লাভজনক ফল চাষে ঝুঁকছেন।
মাঠ পর্যায়ে কৃষকদের সাথে কথা বলে জানা যায়, সঠিক পরিচর্যা ও অনুকূল আবহাওয়ার কারণে ড্রাগন গাছের ডালে ডালে এবার বেশ ভালো ফলন এসেছে। উৎপাদনে খরচ কম হওয়া এবং বাজারে এর চাহিদা ও দাম ভালো থাকায়—ফলন ভালো হলে বাম্পার লাভের আশা দেখছেন স্থানীয় কৃষকরা।
ধান ও আমের ঐতিহ্যবাহী এই জনপদে ড্রাগনের এমন আশাব্যঞ্জক ফলন গ্রামীণ অর্থনীতিতে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।