অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সরবরাহে অনিশ্চয়তাকে মাথায় নিয়ে চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ হোটেল রেস্তোরা চায়ের দোকান সহ অনেক ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে এর একমাত্র কারণ হলো এলপিজি সিলিন্ডারের মূল্যবৃত্তি। বিশেষ করে খাবারের ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে এবং স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেক দোকানদার তাদের তৈরি করা খাবারের মূল্য বৃদ্ধি করে চালাচ্ছে দোকান আবার অনেক দোকানে রান্নার পরিমাণ কমিয়ে দিছে।
নগরীর বিভিন্ন এলাকায় বার্তা বিচিত্রার অনুসন্ধানে জানা গেছে ছোট ছোট খাবারের দোকানের মালিকরা এলপিজি মূল্যে বৃদ্ধির কারণে লাভের অংশ কম থাকায় হোটেল গুলো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। যেগুলো খোলা রয়েছে সেগুলোর খাবারের দাম বৃদ্ধি করতে বাধ্য হয়েছে দোকানদাররা। বিশেষ করে অল্প পুজি নিয়ে ব্যবসা করা ব্যবসায়ীদের পরিস্থিতি খুব কঠিন হয়ে উঠছে প্রতিনিয়ত। সে ক্ষেত্রে বড় হোটেল গুলোর অবস্থান ভিন্ন তারা এলপিজি গ্যাস এবং অন্যান্য পণ্যের মূল্যবৃদ্ধি দেখিয়ে সকল প্রকারের খাবারের দাম বৃদ্ধি করে দিয়েছে। ছোট দোকানগুলো সেগুলো না পারলেও অল্প লাভের আশায় দোকানগুলো খোলা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এলপিজি গ্যাসের প্রাপ্যতা নিশ্চিত করতে না পারায় অনেক দোকান ইতিমধ্যে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে ব্যবসায়ীরা। তাদের ছোট এই দোকানের আয় দিয়ে কর্মচারীর বেতন দোকান ভাড়া ও কাঁচামালের খরচ এবং সংসার এর খরচের যোগান দিতে হয় সেখানে যদি সিলিন্ডার গ্যাস কিনতে বাড়তি টাকা চলে যায় তাহলে আয় এবং ব্যয় এর হিসাব মিলাতে পারে না তারা।
চলতি মাসের ২ নভেম্বর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম হঠাৎ করে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করে। এর আগে অক্টোবরে যার দাম বাড়ানো হয়েছিল ২৫২ টাকা। অর্থাৎ গত দুই মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ৪৭৫ টাকা। সরকারিভাবে সিলিন্ডার গ্যাসের দাম নির্ধারণ করা হলেও চট্টগ্রাম জেলা এবং নগরীর খুচরা বাজারে সরকার নির্ধারিত দামের চাইতে ২ থেকে ৩০০ টাকা বেশি দামে সিলিন্ডার গ্যাসের বোতল কিনতে বাধ্য হয়েছে গ্রাহকরা। সিলিন্ডার গ্যাস মজুদ করা অনেক দোকানে কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দাম নেয়ার অভিযোগ নিত্যদিনের। কোথাও কোথাও জেলা প্রশাসন অভিযান চালিয়ে মজুদদারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও সঠিক মনিটরিং এর অভাবে তারা পুনরায় দাম বাড়িয়ে নিচ্ছে। যদিও প্রশাসন বলতেছে সিলিন্ডার এর কোন ঘাটতি নেই কিন্তু মজুদ কারীদের বক্তব্য হল পর্যাপ্ত পরিমাণে সরবরাহ না থাকায় দাম বাড়িয়ে নিতে হচ্ছে। বাজারে এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দাম বাড়ানোর পাশাপাশি সংকট দেখানো অর্থাৎ বাড়তি দাম নেয়ার জন্য তারা সিলিন্ডার গ্যাস গুলো স্টোরের বাইরে মজুদ রাখে। যা অনেক সময় প্রশাসনের লোকজন খুঁজে পাই না। গ্রাহকদের অভিযোগ টাকা বাড়তি নিলেও অনেক সময় গ্যাস পাওয়া যাচ্ছে না অবৈধ ব্যবসায়ীদের কারণে যারা সিলিন্ডার গ্যাস নির্ভর ব্যবসা-বাণিজ্য এবং পরিবার রয়েছে তারা এসব বিষয়গুলো নিয়ে দুর্দশাই দিন কাটাচ্ছে।
এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রভাব পড়ে গেছে সাধারণ মানুষের জীবনযাত্রায় যেসব পরিবারে লাইনের গ্যাস নাই তারা এলপিজি গ্যাসের উপর নির্ভর করে রান্না বান্নার ব্যবস্থা করে অথচ সেই এলপিজি গ্যাসের হঠাৎ মূল্য বৃদ্ধি হওয়ার কারণে নির্ণয়ের মানুষরা বিপাকে পড়ে গেছে।
আগ্রাবাদের হোটেল ব্যবসায়ী সাইফুল আলম বার্তা বিচিত্রাকে বলেন গ্যাসের মূল্য বৃদ্ধির সাথে সাথে সকল প্রকারের পণ্যে প্রভাব পড়ে গেছে বিশেষ করে হোটেলে তৈরি খাবারগুলো মূল্যবৃদ্ধি করতে বাধ্য হচ্ছে মালিকরা। আবার মূল্যবৃদ্ধির কারণে অনেক হোটেলে ক্রেতা কমে গেছে এতে উভয় সংকটে পড়ে গেছে ক্রেতা বিক্রেতা। অপরদিকে হোটেল গুলোতে খাবার বিক্রি না হওয়ার কারণে বাশি খাবার গুলো ফেলে দিতে বাধ্য হচ্ছে এতে ক্ষতির সম্মুখীন হচ্ছে হোটেল মালিকরা। তাই অনেকেই বাধ্য হয়ে হোটেল বন্ধ করে দিছে এবং এভাবে চলতে থাকলে আগামী কিছুদিনের মধ্যে আরও বড় ধরনের সংকট তৈরি হতে পারে বলে ব্যবসায়ীরা জানান।
চাকরিজীবী আবুল কালাম জানান আমরা স্বামী স্ত্রী দুজনেই একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি বাসায় লাইনের গ্যাসের পাশাপাশি এলপিজি গ্যাস রাখতে বাধ্য হয়েছি তার কারণ হলো চট্টগ্রাম এলাকায় লাইনের গ্যাসের প্রচুর সমস্যা দিনে কয়েক ঘন্টা লাইনে গ্যাস না থাকার কারণে অনেকেই এলপিজি ব্যবহারে বাধ্য হচ্ছে কিন্তু সকালে চাকরিতে যাওয়ার আগে রান্নাবান্নার কাজ সঠিক সময়ে করা যায় না বিদায় এলপিজি ব্যবহারে বাধ্য হয়েছি কিন্তু সেখানেও বিশাল সমস্যা হঠাৎ করে এলপিজির দাম বাড়ানোতে আর্থিক সম্মুখীন হচ্ছি আমরা।
সরকারকে নিন্ম আয়ের মানুষের প্রতি সু নজর দিতে হবে। টাকা দিয়েও অনেক জায়গায় এলপিজি সিলিন্ডার পাওয়া যায় না সরকারকে এ বিষয়টা নিশ্চিত করতে হবে। এসব ব্যবসায় এখনো সিন্ডিকেট কাজ করে যাচ্ছে নিয়মিত বলে তিনি অভিযোগ করেন।