মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. আরফিন, সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম,সিনিয়র সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল
যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক পার্থ, সাংগঠনিক সম্পাদক আলমগীর মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক সাইদ আফরান, অর্থ সম্পাদক সায়মন শাহাদাত, দপ্তর সম্পাদক আল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ, কার্যকরী সদস্য মহিউদ্দিন, সাগর আহমেদ। নির্বাহী সদস্য রাসেল, ওসমান, রাজু বাবু উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপজেলার উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর গজারিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ও কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়। ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নির্বাচিত নতুন কমিটি দায়িত্ব পালন করবে।