ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারে গত বুধবার সকালে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী। সোমবার সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান সরেজমিন পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদোর খোঁজখবর নেন।
তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাহবুবুল হক,নাজমুল হাসান লিটন ও জসিম উদ্দিনের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এসময় লেমুয়া ইউনিয়ন জামায়তের আমীর মুন্সি কামরুল ইসলাম, সেক্রেটারি জাহিদ হাসান, সহকারী সেক্রেটারি একরামুল হক লিটন, ২নং ওয়ার্ড সভাপতি ইব্রাহিম বাবুল, ৬নং ওয়ার্ড সভাপতি ইমরান হোসের জনি ও ব্যবসায়ী শাহ পরানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুফতি আবদুল হান্নান বলেন, জামায়াতে ইসলামী মানবতার সংগঠন। মানুষের দুঃখ-কষ্টে সবার আগে ছুটে আসে। লেমুয়া বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ীর পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।