মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ১৪ পিচ ইয়াবাসহ মোয়াজ্জেম (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ নভেম্বর ২০২৬ তারিখে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত মোয়াজ্জেম উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ নভেম্বর ২০২৬ তারিখে গজারিয়া থানা পুলিশ সংশ্লিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোয়াজ্জেমকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১৪ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ১০(ক) এবং ৪১ ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-১৫, তাং-১৪/১১/২৬) দায়ের করেছে।
এ বিষয়ে গজারিয়া থানার পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।