নওগাঁর মান্দা থানায় অভিযান চালিয়ে ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে মান্দা থানার একটি আভিযানিক দল উপজেলার কান্চন মীরপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:
১. মোঃ আব্দুল লতিফ (৪২), পিতা- মৃত খয়ের উদ্দিন, সাং- কান্চন মীরপাড়া (মূল বসতবাড়ির ঠিকানা সূত্রে)।
২. মোঃ জেহের আলী (৪৫), পিতা- মৃত ফরেজ আলী, সাং- বিনোদপুর মাষ্টার পাড়া, থানা- মহাদেবপুর, জেলা- নওগাঁ।
৩. আকাশ (২৩), পিতা- মোহাম্মদ আলী, সাং- পাঠাকাটা কাজীপাড়া, থানা- মহাদেবপুর, জেলা- নওগাঁ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে কান্চন মীরপাড়া সাকিনের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তাঁদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে মান্দা থানায় ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।