হাটহাজারী উপজেলার উত্তর মাদর্শা ইউনিয়নে মাদক প্রতিরোধে র্যালি ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মাদক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে হাটহাজারী উপজেলার ১০নং উত্তর মাদর্শা ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বর থেকে সৈয়দ আহম্মদ হাট পর্যন্ত র্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, মাদককে ‘না’ বলি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি, আমাদের যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন ও স্থানীয় জনগণের যৌথ অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন, সবাই মিলে সচেতন হই এবং সমাজকে মাদকমুক্ত রাখি।