জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, কৃষি ও প্রতিবেশ ব্যবস্থার সহনশীলতা বৃদ্ধি এবং জলবায়ু বিনিয়োগকে দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে রূপান্তরের কৌশল ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘‘From Climate Investment to Sustained Resilience: Lessons from IFAD Experience’’ শীর্ষক এক আন্তর্জাতিক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সম্মেলন কক্ষে গাকৃবি ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) ইন্ডিপেন্ডেন্ট অফিস অব ইভালুয়েশন (আওই)-এর যৌথ সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহিদুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। আন্তর্জাতিক এ সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন আইওই-ইফাদের পরিচালক ড. ইন্দ্রান নাইডু এবং একই প্রতিষ্ঠানের সেকশন প্রধান ড. কুয়েসি ম্যাক্সিমিন কোজো। এ ছাড়া উপস্থিত ছিলেন ইফাদের বাংলাদেশ, এশিয়া ও প্যাসিফিক বিভাগের কান্ট্রি ডিরেক্টর ও রিপ্রেজেন্টেটিভ ড. ইর. ভ্যালান্টাইন আচানচো, গাকৃবির বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক, প্রক্টর এবং পিএইচডি শিক্ষার্থীরগণ।