নওগাঁর পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার প্রতিনিধি মো. ইখতিয়ার উদ্দীন আজাদের একমাত্র আদরের শিশু পুত্র মুহাম্মদ রাগিব ইশরাক রিহান (বয়স ৪ বছর ২ মাস) জন্মগত জটিল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। রিহানের প্রাণ বাঁচাতে অত্যন্ত ব্যয়বহুল দ্বিতীয় দফার ওপেন হার্ট সার্জারি ও চিকিৎসা জরুরি হয়ে পড়েছে। ইতোমধ্যে বিদেশে যাওয়ার ভিসা ও সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন হলেও অর্থাভাবে থমকে গেছে অসহায় এই সাংবাদিক পরিবারের চিকিৎসা প্রস্তুতি।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশু রিহান জন্ম থেকেই জন্মগত জটিল হৃদরোগের ঝুঁকি নিয়ে কঠিন এই লড়াই চালিয়ে যাচ্ছে। এর আগে ভারতে গিয়ে প্রথম দফায় তার হার্টের ফুসফুসের বেলুন পরিবর্তন এবং হার্টের রক্তনালির ব্লক রোবটিক মাইক্রো সার্জারির মাধ্যমে সফলভাবে সম্পন্ন করা হয়েছিল। বর্তমানে তার শারীরিক অবস্থা ও সর্বশেষ ইকোকার্ডিওগ্রাম রিপোর্ট অনুযায়ী হার্টে আরও দুটি ছিদ্র বন্ধ করা এবং হার্টের রক্তনালিতে ডিভাইস ব্লক সেটিং করার জন্য জরুরি ভিত্তিতে ওপেন হার্ট সার্জারি প্রয়োজন।
দীর্ঘ লড়াই ও চিকিৎসার পর সম্প্রতি বিদেশে চিকিৎসার ভিসা হাতে পেলেও বিপুল পরিমাণ ব্যয়বহুল এই চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করা অসহায় পিতার পক্ষে একা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে প্রথম সার্জারি ও চিকিৎসার খরচ মেটাতে গিয়ে পরিবারটি চরম অর্থনৈতিক সংকটে পড়েছে।
পিতা ইখতিয়ার উদ্দীন আজাদ আকুল আবেদন জানিয়ে বলেন, "মহান আল্লাহর অশেষ রহমতে এবং সকলের দোয়ায় আমার একমাত্র পুত্রের বিদেশে চিকিৎসার সকল আইনি জটিলতা ও ভিসা পাওয়ার বাধা কেটে গেছে। কিন্তু অপারেশন ও আনুষঙ্গিক ব্যয়বহুল খরচ মেটানোর মতো সামর্থ্য আমার একার পক্ষে নেই। সমাজের সকল হৃদয়বান ব্যক্তি, সহৃদয় পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের সামান্য সহযোগিতা আমার এই বুকভাঙ্গা বাবার একমাত্র সন্তানকে সুস্থ করে তোলার পথ সহজ করতে পারে। আপনারা দয়া করে আমার শিশুর জন্য দোয়া করবেন এবং সামর্থ্য অনুযায়ী পাশে থেকে সহযোগিতা বাড়িয়ে দেবেন।"
শিশু রিহানের এই কঠিন চিকিৎসায় আপনাদের একটুখানি সহযোগিতা অথবা অনুদান এই সাংবাদিক পরিবারটিকে ঋণের বোঝা থেকে মুক্তি দিতে এবং একটি নিষ্পাপ শিশুর জীবন বাঁচাতে সাহায্য করতে পারে।
সহায়তা পাঠানোর মাধ্যমসমূহ:
বিকাশ / নগদ / রকেট (পারসোনাল): 01728-637440 (হোয়াটসঅ্যাপ)
ব্যাংক হিসাবের বিবরণী:
হিসাবের নাম: মো: ইখতিয়ার উদ্দীন আজাদ হিসাব নম্বর: ৪৮১৬০০২০৭৭০৮৬ ব্যাংক: সোনালী ব্যাংক পিএলসি, পত্নীতলা শাখা, নওগাঁ।
অসহায় এই শিশুটির প্রাণ বাঁচাতে এবং সাংবাদিক পিতার মুখে হাসি ফোটাতে দেশের বিত্তবান, দাতা সংস্থা ও সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।