হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রাম থেকে রাতের আঁধারে সুজন আহমেদ নামে এক ছাত্রলীগ কর্মীকে তাঁর বসতঘর থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পারিবারিক সূত্রে জানা যায়, রাতে পুলিশের একটি দল মানিকপুর গ্রামে অভিযান চালিয়ে সুজন আহমেদকে তাঁর নিজ বসতঘর থেকে আটক করে থানায় নিয়ে যায়।
তবে ঠিক কোন মামলায় কিংবা কী অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে মাধবপুর থানা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।