মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী (বিপিএম), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেন ইয়ামিন মুক্ত, বীর মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার আল-আমিন হোসেন, গাংনী র্যাব ক্যাম্পের ইনচার্জ হাফিজুর রহমান এবং জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আবদুস সাত্তার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক শামসুল আলম সোনা, জেলা কারাগারের সুপার আমানুল্লাহ, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশিদুল হাসান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন, মেহেরপুর পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান এবং ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলী সাজ্জাদ।
অন্যান্যদের মধ্যে সভায় অংশ নেন জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফ আহমেদ, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক, সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক তৌফিকুল ইসলাম, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, জেলা জামায়াতে ইসলামের রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, কমান্ডার তাপস কুমার, জেলা মহিলা দলের সভানেত্রী সাইদাতুন নেসা নয়নসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি চুরি-ছিনতাই প্রতিরোধ, মাদক নির্মূল, অপরাধ দমন ও জননিরাপত্তা জোরদারে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।