পুলিশ সুপার নওগাঁ মহোদয়ের নির্দেশনায় মান্দা থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে মাদকের আড্ডায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময় জুয়া ও মাদক সেবনরত অবস্থায় ১০ জনকে আটক করা হয়।
গত ৮ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাতে মান্দা থানার একটি বিশেষ টিম উপজেলার ১০ নম্বর নুরুল্যাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামে এই অভিযান পরিচালনা করে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের শ্রী নিশীথ হাওলাদার (৩৩), পিতা- শ্রী তারাপদ হাওলাদার-এর বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে মাতাল ও মাদক সেবনরত অবস্থায় ১০ জনকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মান্দায় নিয়ে মেডিকেল পরীক্ষা করানো হয় এবং চিকিৎসকদের মাধ্যমে তাদের মাদক সেবনের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
এ ঘটনায় মান্দা থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে মান্দা থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।