অদ্য ০৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তঃদপ্তর সমন্বয় জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শামীম কায়সার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার সম্মানিত সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে জিরো টলারেন্স নীতিতে দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নিয়মিত তদারকি এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ কার্যক্রমের তদারকি ও সমন্বয়ের ক্ষেত্রে নওগাঁ জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পুলিশ সুপার, নওগাঁ জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী ভূমিকা পালন করেন।
সভায় অপরাধ প্রতিরোধ, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জননিরাপত্তা নিশ্চিত করতে সকল সরকারি ও বেসরকারি সংস্থাকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
নওগাঁ জেলায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে জেলা পুলিশের নিয়মিত অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে বলে সভায় জানানো হয়।