নওগাঁর পোরশায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে সীমান্তবর্তী পুনর্ভবা নদীতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে নদী থেকে ৩টি সূতি জাল ও ৩টি রিং জাল জব্দসহ ৮টি সূতি জালের বেড়া বা বানা কেটে ধ্বংস করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর ২০২৬) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
পোরশা উপজেলা মৎস্য কর্মকর্তার (অতিরিক্ত দায়িত্ব) নির্দেশনায় পরিচালিত এই অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর দুজন সদস্য এবং এলাকার সাধারণ জনগণ।
সংশ্লিষ্টরা জানান, মৎস্য সম্পদ রক্ষায় এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।