সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে ৩ লাখ টাকা পুরস্কারমূল্যের চারদলীয় ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ (সিজন-২)-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ইমরান একাডেমি পিরোজপুর ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীউলা রাব্বি ফুটবল একাদশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় প্রতাপনগরে উৎসবমুখর পরিবেশে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে মাঠে ফুটবলপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। পুরো মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ ও ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাস।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় ইমরান একাডেমি পিরোজপুর ফুটবল একাদশ ও শ্রীউলা রাব্বি ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ২-১ গোলে জয় পায় শ্রীউলা রাব্বি ফুটবল একাদশ।

খেলায় সভাপতিত্ব করেন প্রতাপনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন ও খুলনা জেলা পরিষদের প্রধান প্রশাসক মো. মমিনুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ, প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, প্রতাপনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, আশাশুনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কেসমতুজ্জামান (তুহিন), যুবদল নেতা ও ইউপি সদস্য পদপ্রার্থী আব্দুল খালেক গাজী, প্রতাপনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কেরামত আলী মোড়ল, মল্লিক আলমগীর, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম, প্রতাপনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান রিপনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিরা।

টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করেন তালতলা বাজারের মেম্বর বুলি মোবাইল শপের আব্দুল মালেক, শামসুদ্দিন, ফিরোজ (তারেক), হাসানুল বান্না, প্রতাপনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন হাসানসহ ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

খেলার প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন আবু সুফিয়ান। সহকারী পরিচালক ছিলেন রাহুল সরকার ও ইয়ামিন হোসেন। ধারাভাষ্য দেন আশরাফ হোসেন ও নাঈম হোসেন। তাঁদের প্রাণবন্ত ধারাভাষ্যে ম্যাচের পরিবেশ আরও উপভোগ্য হয়ে ওঠে।

আয়োজকেরা জানান, তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং এলাকায় ক্রীড়াচর্চার প্রসার ঘটানোর লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।