পত্নীতলা উপজেলা প্রতিনিধি আব্দুল আজিজ — নওগাঁর পত্নীতলা উপজেলাধীন শীতলমাঠ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৩ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ, ০১টি বাইকেল এবং ০১টি মোবাইল ফোন আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত মাদকদ্রব্য, বাইকেল ও মোবাইল ফোনের বিষয়ে সংশ্লিষ্ট বিধি মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।