ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাত ২-৩টার দিকে ৯নং বারবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিএনপি পার্টি অফিসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। ৯ নং বারবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ডে বিএনপির পার্টি অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আনুমানিক গত শুক্রবার রাত ২ -৩ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, কয়েকজন দুর্বৃত্ত বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার পর তারা কিছু সময় সেখানে অবস্থান করে চলে যায়। পরে আগুনে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে যাওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা ওই ওয়ার্ডের ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করছেন। তাদের অভিযোগ, আওয়ামী লীগ নেতা ও সাবেক এক জনপ্রতিনিধির উসকানিতে ছাত্রলীগের নেতাকর্মীরা রাতের অন্ধকারে এ ঘটনা ঘটিয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।