পটিয়ার নন্দরকিল গ্রামের প্রবাসী আলী আব্বাস গত অক্টোবর মাসে একটি ফৌজদারী মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে। মামলা সংক্রান্ত বিষয়ে কার্যক্রম পরিচালনার জন্য তার বাড়িতে তেমন কেউ না থাকায় তার স্ত্রী কুলসুমা বেগম আদালতে দৌড়াদৌড়ি করেন।
এর মধ্যে এক দালালের খপ্পরে পড়ে নগদ টাকা এবং মোবাইল হারিয়েছে নিজের থেকে। কুলসুমা বেগম বার্তা বিচিত্রাকে বলেন আমার স্বামীর জামিনের বিষয়ে গত ১৮ তারিখ আদালতে আমাদের নিযুক্ত উকিলের চেম্বারে আসার পথে বাসে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির পরিচয় হয় তিনি নিজেকে আদালতের কর্মকর্তা হিসেবে পরিচয় দেন কুলসুমা বেগমের কাছে।
এ সময় তার স্বামী আলী আব্বাসকে তাড়াতাড়ি জামিনে মুক্ত করে দিবে বলে কুলসুমা বেগমের কাছে নগদ ১৫ হাজার টাকা দাবি করে। কুলসুমা বেগমের কাছে সাত হাজার টাকা ছিল বললে সাইফুল ওগুলো দিতে বলে এবং জামিন হওয়ার পরবর্তীতে বাকি টাকা পরিশোধ করার জন্য বলে। এ সময় সাইফুল ইসলাম আদালতে গিয়ে জেলা জজ আদালত ভবনের সামনে কুলসুমা বেগমকে চায়ের স্টলে বসিয়ে নগদ টাকা গুলো নিয়ে অফিসে জমা দেয়ার কথা বলে এবং তার মোবাইল থেকে একটা ফোন করবে সেই কথা বলে মোবাইলটা সহ নিয়ে ভবনের তৃতীয় তলায় উঠে যায় এরপর সন্ধ্যা পর্যন্ত কুলসুমা বেগম আর সাইফুলকে দেখতে পাইনি পরিশেষে চায়ের স্টল এর মালিক তাকে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো কি সমস্যা সে কান্না জড়িত কন্ঠে ঘটনার বিবরণ দিলে চায়ের স্টলের মালিক এবং ওখানে থাকা লোকজন তাকে বলে সে দালালের খপ্পরে পড়েছে এখানে আর অপেক্ষা না করে বাড়িতে চলে যান।
প্রতিদিন আদালতে কারো না কারো খপ্পরে পড়তে হচ্ছে সেবা নিতে আসা লোকজনকে। সরল মনে বিশ্বাস করে আদালতে আশা অনেক সাধারণ মানুষ দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছে প্রতিদিন। লেখাপড়া জানা অথবা না জানা সবাই দালালদের খপ্পর থেকে বাঁচতে পারে না। অল্প টাকা দিয়ে কাজ হয়ে যাবে খুব তাড়াতাড়ি জামিন করিয়ে দিব এ ধরনের বিভিন্ন প্রলোভন দেখিয়ে আদালতে আসার সেবা প্রার্থীদের কাছে নিজেদের উপস্থাপন করে দালালরা। দালালরা সাধারণত আইনজীবীদের চেম্বার এর আশেপাশে ঘুরাঘুরি করে অথবা চায়ের স্টলে বসে আলাপ-আলোচনা করে সেবা প্রার্থীদের এক ধরনের বশ করে নিঃস্ব করে দিচ্ছে। এতে অনেক আইনজীবী সহকারী ও জড়িত বলে তথ্য অনুসন্ধানে জানা যায়। অনেক দালাল আইনজীবীর পোশাক পরেও আদালতে চলাফেরা করতে দেখা গেছে বলেও অনেকের অভিযোগ। আইনজীবীর পোশাক গায়ে থাকাতে অনেকেই তাদেরকে চিনতে পারেনা এবং সরল বিশ্বাসে প্রতারণার শিকার হয়।
এ বিষয়ে মানবাধিকার কর্মী সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম বার্তা বিচিত্রাকে বলেন আদালতে আসা লোকজনদের আরও সচেতন হতে হবে লোকজন আদালতে প্রবেশ করেই অপরিচিত লোকজনের সাথে কথা বলার পর দালালদের খপ্পরে করে পড়ে এতে সব হারিয়ে পরবর্তীতে আমাদের কাছে আসে।
চট্টগ্রামের জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম মিয়া বার্তা বিচিত্রাকে বলেন আদালতে সেবা নিতে আসার লোকজনকে আরো অধিক সচেতন হতে হবে। সরকারি সকল দপ্তরে তথ্য সহায়তা কেন্দ্র রয়েছে বিশেষ করে জেলা প্রশাসনের হেল্প ডেক্স সব সময় সাধারণ মানুষকে সেবা দিয়ে আসছে। সরাসরি তথ্য সেবা কেন্দ্রে আসলে আর দালালদের খপ্পরে পড়তে হয় না। অধিক সচেতনতাই সাধারণ মানুষকে এদের হাত থেকে রক্ষা করবে বলে মনে হয় তারপরেও জেলা প্রশাসন আদালত চত্বরে দালালদের দৌরাত্ব তো অনেক কমিয়ে এনেছে চট্টগ্রাম জেলা আইনজীবীর নেতৃবৃন্দের সহায়তায় আমরা ইতিমধ্যে অভিযান চালিয়ে অনেক দালাল চিহ্নিত করে গ্রেফতার করেছে আগামীতে অভিযান অব্যাহত থাকবে এবং চট্টগ্রাম আদালত এলাকাকে দালাল মুক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিক আহমেদ বার্তা বিচিত্রা কে বলেন আদালত ভবনের আশেপাশে যাতে দালালরা সক্রিয় থাকতে না পারে আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। তবে সেবা নিতে আসা লোকজন এ বিষয়ে আমাদেরকে সহযোগিতা করতে হবে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি এবং চট্টগ্রাম জেলা প্রশাসন উভয়ের সহযোগিতায় ইতিমধ্যে অনেক দালাল চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করা হয়েছে আগামীতে এ ধরনের কর্মকান্ড নিয়মিত হবে বলেও তিনি জানেন। দালালরা যাতে অসহায় লোকজনের সাথে প্রতারণা করতে না পারে আমরা সব সময় সেদিকে লক্ষ্য রাখে।