পিরোজপুরে "Defending Human Rights Through Network Strengthening (DHRNS)" প্রকল্পের আওতায় হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক (HRDN) এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর ২০২৬) সকাল ১১ টায় পিরোজপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (PDF) এর আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (MSF) এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাজী এমামুল হক। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, ডা. এস দাস, খায়রুন্নাহার রুবী, খালেদা আক্তার হেনা, মিনারা বেগম সহ মানবাধীকার কর্মিরা। সভাটি মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশণ এর সহায়তায় অনুষ্ঠিত হয়।
সভায় পিরোজপুর জেলার মানবাধিকার পরিস্থিতি, কর্মীদের করণীয় এবং নেটওয়ার্ক শক্তিশালীকরণের বিষয়ে আলোচনা করা হয়।