সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের অধীনে রায়গঞ্জ থানা কমিটি গঠন করা হয়েছে। এতে একরামুল হককে সভাপতি ও নাসির উদ্দিন শিবলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শুক্রবার উপজেলার চান্দাইকোনা এলাকার একটি হোটেলে এ কমিটি গঠন করা হয়।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে ২৬টি স্বেচ্ছাসেবী সংগঠন ও দুজন মানবিক ব্যক্তি ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। তাঁদের প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক পদে নাসির উদ্দিন শিবলী নির্বাচিত হন। বাকি পদগুলোতে সর্বসম্মতিক্রমে প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হয়। এ কমিটি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত অনুমোদন দেবে জেলা কমিটি। প্রস্তাবিত কমিটির মেয়াদ তিন বছর।
কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহসভাপতি নুর-ই-আজম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম আবির, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সিমান্ত তালুকদার, অর্থ সম্পাদক আব্দুস সবুর, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হুজায়ফা হিজল, তথ্য ও প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া এবং মহিলা বিষয়ক সম্পাদক সেফা খাতুন।
এছাড়া রায়গঞ্জ থানা কমিটি থেকে সিরাজগঞ্জ জেলা কমিটির প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন এস.এম. বাহাদুর আলী ও সাইদী হাসান সাগর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সুখ পাখির প্রতিষ্ঠাতা শেখ রজব আলী। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবী আব্দুল আলিম।
এ উপলক্ষে গ্রীন ফেয়ার সংগঠনের প্রতিষ্ঠাতা মাহবুবা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন ধানগড়া ব্লাড ডোনার সোসাইটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। এ সময় দৈনিক প্রথম আলোর রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি সাজেদুল আলম, স্বেচ্ছাসেবী কাজল দাস ও ইউসুফ আলীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।