নওগাঁর সাপাহারে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রেখা চৌধুরী মেমোরিয়াল ডায়াবেটিস সেন্টার ও সাপাহার ডায়াবেটিস সমিতির উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।
র‍্যালিটি উত্তর এলাকা থেকে শুরু হয়ে সাপাহার সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়।
র‍্যালি শেষে ডায়াবেটিস রোগের কারণ, প্রতিরোধ, সচেতনতা ও নিয়ন্ত্রণের বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং শারীরিক ব্যায়ামের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় আয়োজকরা বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই। তাই সুস্থ জীবনযাপনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।