আজ দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘সিএমপি ব্যাডমিন্টন ২০২৬’-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসান মো: শওকত আলী মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার মহোদয় বলেন, “খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি আশা করি, এই আয়োজনের মাধ্যমে সিএমপির সকল সদস্যের মাঝে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হবে।
এসময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); জসিম উদ্দীন চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট, কেডিএস গার্মেন্টস; জাবির হোসেন, সিও, কেওয়াই স্টিল (কেডিএস) সহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং খেলায় অংশগ্রহণকারী প্রতিযোগীবৃন্দ।