সুপ্রিম কোর্টের আইনজীবীদের সংক্ষুব্ধ ও তথ কথিত এসোসিয়েট সদস্যের নামে ভোটাধিকার হরণ এবং বিভিন্ন বৈষম্যমূলক কালো আইন বাতিলের দাবিতে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সংক্ষুব্ধ আইনজীবীবৃন্দ।
রবিবার ( ৮ নভেম্বর) আয়োজিত এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে আইনজীবীরা একত্রিত হয়ে তাদের ওপর চলা বৈষম্যমূলক আচরণ ও ভোটাধিকার কেড়ে নেওয়ার তীব্র নিন্দা জানান।
বিক্ষোভের মূল দাবি ও ক্ষোভ:
সমাবেশে বক্তারা অভিযোগ করেন যে, সুপ্রিম কোর্টের আইনজীবী সমাজের একটি অংশ দীর্ঘদিন ধরে বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আসছেন। তথাকথিত এসোসিয়েট সদস্যের কথা বলে আইনজীবীদের ভোটাধিকার হরণ করার মতো অগণতান্ত্রিক ও কালাকানুন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এসব কালো আইন বাতিল করে আইনজীবীদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান তারা।
সমাবেশে
বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন বয়সের আইনজীবী উপস্থিত ছিলেন। এ সময় তারা ব্যানার প্রদর্শন করে স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন ***