যশোরের অভয়নগরে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে তিনজনের আহত হবার খবর পাওয়া গেছে। সূত্র জানায়, ১৪ ই অক্টোবর বুধবার সন্ধ্যা ৭ টার দিকে যশোরের অভয়নগর উপজেলা ৭ নং শুভরাড়া ইউনিয়নের লেবুগাতি ব্রীজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও যাত্রীবাহী ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
সংঘর্ষে R -15 মোটরসাইকেল আরোহী দুইজন মারাত্মকভাবে আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং মোটর সাইকেলটি দুমরে মুছড়ে গিয়েছে। অপরদিকে ভ্যানে থাকা লেবুগাতি গ্রামের বিষ্ণু বিশ্বাসের ছেলে বিপ্লব কুমার বিশ্বাস মারাত্মকভাবে আহত হয়েছে এবং তার একটি পা ভেঙ্গে গেছে বলে সূত্র জানায়। তিনজনকেই চিকিৎসার জন্য খুলনা আড়াইশো সজ্জা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মোটরসাইকেল আরোহী দুইজনের কোন পরিচয় পাওয়া যায়নি