কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল এলাকায় এন আলম ফিলিং স্টেশনের সামনে ডাম্পার গাড়ি ও মিনি টমটমের সংঘর্ষে পাঁচজন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আনুমানিক দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাম্পার গাড়ি ও মিনি টমটমের মধ্যে সংঘর্ষ হলে মিনি টমটমের পাঁচজন যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের পরিচয় ও শারীরিক অবস্থার বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি।