মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় র‌্যাচেলের আঘাতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে।

সরকারি কর্তৃপক্ষের হালনাগাদ হিসাব অনুযায়ী, এ তথ্য জানা গেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

নিখোঁজ আরও দুই ব্যক্তির সন্ধানে মেক্সিকোর সেনা ও নৌবাহিনী উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

এর আগে, সোমবার পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।

সর্বশেষ হিসাব অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।