ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরআলগী ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে সংগঠনের কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।গত বুধবার (১৪ অক্টোবর) বিকেলে চরআলগীর বড়ইতলা বাজারস্থ জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
চর আলগী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোহাম্মদ সোহাগ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, গফরগাঁও উপজেলা শাখার আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল। চরআলগী ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারী ইয়াসিন আরাফাত, ইউনিয়ন যুবনেতা তানভীর আহমেদ এমদাদ বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, গফরগাঁও উপজেলা যুব বিভাগ সেক্রেটারি শরিফুল ইসলাম এবং জামায়াতে ইসলামীর মনোনীত চরআলগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাসুদ। এছাড়াও উপস্থিত ছিলেন চর আলগী ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সকল ইউনিটের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।
আলোচনা শেষে পাঁচ সদস্য বিশিষ্ঠি ইউনিয়ন কমিটি গঠন করেন সংগঠনের নেতারা। নব গঠিত কমিটিতে সভাপতি পদে হাজী সোহাগ রানা, সেক্রেটারী পদে তানভীর আহমেদ এমদাদ, বায়তুলমাল(অর্থ) সম্পাদক পদে আরিফুল ইসলাম প্রচার সম্পাদক পদে মোঃ ইসমাঈল হোসেন এবং যুব ও ক্রীড়া সম্পাদক পদে আহমেদ আল কবির দায়িত্ব পালন করবেন।
সভায় এলাকার যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়। খেলাধুলা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।