নওগাঁর মান্দা থানা পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানে ৯৫০ গ্রাম গাঁজাসহ মোছাঃ মমতাজ বেগম (৫০) নামে এক নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার ভারশো ইউনিয়নের হোসেনপুর গ্রামস্থ ঈদগাহ মাঠের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মমতাজ বেগম রাজশাহী জেলার তানোর থানার মাদারীপুর গ্রামের মৃত কেফাতুল্লা ওরফে চিরু মন্ডলের মেয়ে এবং মোঃ মোকছেদ সোনারের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানা পুলিশের একটি টিম ভারশো ইউনিয়নের হোসেনপুর গ্রামে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঈদগাহ মাঠের পশ্চিম পাশ থেকে মমতাজ বেগমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৯৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানা পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।