নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক ১৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারীকে আটক করেছে।
পত্নীতলা বিজিবি সূত্র জানায়, ১৫ অক্টোবর ২০২৬ তারিখ রাত্রি সাড়ে ৯টার দিকে শীতলমাঠ বিওপি'র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৫৪/৫-এস হতে আনুমানিক ০৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পত্নীতলা উপজেলায় শিহাড়া ইউনিয়নের হলাকান্দর নামক এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ১৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০১টি মোটর সাইকেল এবং ০১টি মোবাইলসহ ০১ জন মাদক কারবারী (১) নাম- মোঃ শামীম হোসেন(২৪), পিতা- মোঃ জামাল হোসেন, গ্রাম-ফাজিলপুর, পোষ্ট- শ্যামপুর, থানা- পত্নীতলা ও জেলা- নওগাঁকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
পত্নীতলা থানা ওসি নিয়ামুল হক জানান, আসামিকে কোর্টের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।
পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এহসান হাবীব বলেন, 'সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।'