ভোলার সদর উপজেলার মৎস্য বীজ উৎপাদন খামার পরিদর্শন করেছেন বরিশাল বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. কামরুল হাসান। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) তিনি খামারটি পরিদর্শন করেন। এ সময় খামারের সার্বিক উন্নয়ন, ব্যবস্থাপনার মানোন্নয়ন এবং গুণগত মানসম্পন্ন মাছের পোনা উৎপাদন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. মহসীন, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন এবং ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান ভূঁইয়া। পরিদর্শনে খামারের চলমান কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি মানসম্মত মাছের পোনা উৎপাদন বৃদ্ধি এবং খামারের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।