অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উদ্যোগে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। শুক্রবার ১৬ অক্টোবর সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত মানুষের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খা,লেদ হোসেন মাহবুব শ্যামল। অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুদান বিতরণকালে অসহায় ও অসচ্ছল মানুষের আর্থিক সংকট লাঘবে এ ধরনে মানবিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। সমাজের পিছিয়ে পড়া মানুষের দুর্দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং তাদের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনতে জেলা পরিষদের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।