গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা এলাকার কুমার নদীতে ১৬ অক্টোবর বিকালে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন দূরদূরান্ত থেকে আসা ছোট-বড় প্রায় ১০টি নৌকা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ওবায়দুল ইসলাম এর সভাপতিত্বে প্রধাান অতিথি হিসাবে থাকার কথা ছিলো গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এমপি, ও বিশেষ অতিথি কেন্দ্রীয় যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, এ ছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তারেকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আবদুল কাইয়ুম শরীফ, এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক বোরহান উদ্দিন খান, মুকসুদপুর উপজেলা বিএনপির বিএনপি নেতা ফরিদ মুন্সী, বদিউজ্জামান লস্কর, মো. জামাল লস্কর, লিটু লস্করসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। গ্রামবাংলার উতিহ্য গেড়াখোলার এ নৌকাবাইচ এর সার্বিক পরিচালনা করেন বিএনপির নেতা এম মিঠু লস্কর, আয়োজন করেন গেড়াখোলা বাজার ব্যাবসায়িক সমিতি।
নৌকাবাইচকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলোর ছন্দময় বৈঠার টান, মাঝিদের দক্ষতা এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দর্শকদের আনন্দে মাতিয়ে তোলে। দর্শকদের করতালি ও উল্লাসে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নৌকাবাইচ দেখতে মানুষের এমন ব্যাপক উপস্থিতি স্থানীয়দের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে।