ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার লক্ষ্যে প্রস্তাবিত ভবন নির্মাণের স্থান ও প্রয়োজনীয় জমি সরেজমিনে পরিদর্শন।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে তাঁরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এ সময় হাসপাতালটিকে ১৫১ শয্যায় উন্নীত করার লক্ষ্যে প্রস্তাবিত ভবন নির্মাণের স্থান এবং প্রয়োজনীয় জমি পরিদর্শন করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্মআহ্বায়ক সাবেক সফল মেয়র গণমানুষের নেতা, আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ,জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আমান।
সংশ্লিষ্টরা মনে করছেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হলে এ অঞ্চলের মানুষের চিকিৎসাসেবার সুযোগ আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি রোগী ভর্তির সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে কালীগঞ্জ উপজেলাসহ এলাকাবাসী সহ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। হাসপাতালটির শয্যাসংখ্যা বৃদ্ধির মাধ্যমে স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।