হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশে নিশ্চিত করতে ঝাড়ুহাতে মাঠে নেমেছেন মেহেরপুরের জেলা বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার সকালে মেহেরপুর 250 শয্যা জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযানে চালায় মেহেরপুর জেলা বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হাসান এর নেতৃত্বে সকালে হাসপাতালের নতুন ভবনের সামনে থেকে এই অভিযান শুরু হয়। পরে হাসপাতাল চত্বর বিভিন্ন ওয়ার্ড ও সারেন্ডারসহ পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চালান নেতাকর্মীরা। হাসপাতালে রোগীদের দেওয়া খাবার পরিদর্শন করে দেখতে পান পচা ডিমও নিম্নমানের পাউরুটি কোন কোন পাউরুটির ভিতরে পোকা দেখে ক্ষোভ প্রকাশ করেন। কর্মসূচিতে সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মাহমুদ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মেহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন উপস্থিত ছিলেন। এছাড়া জেলা উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান জানান হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। খাবার দেখে মগের মুল্লুক মনে হয়েছে। সকালের নাস্তার কলা এবং ডিমের অবস্থা দেখে মনে হয়েছে ঝরে পড়া কুড়িয়ে আনার কলা এবং ছোট সাইজের পচা ডিম।এঅনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।