নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্ত, অপরাধ দমন এবং জনসাধারণকে পুলিশি সেবা প্রদানের বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন। এ সময় তিনি অফিসার ইনচার্জসহ থানায় কর্মরত সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
পাশাপাশি সাধারণ জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, দ্রুততম সময়ে পুলিশি সেবা নিশ্চিতকরণ এবং অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন।