দিনাজপুর জেলা পিকআপ-ভ্যান ও ডেলিভারি-ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন ফুলবাড়ী উপজেলা শাখা-১ এর শুভ উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ী ঢাকা মোড়ের দুলাল মার্কেট অফিস কার্যালয় মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনাজপুর জেলা পিকআপ ভ্যান ও ডেলিভারি ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং-৩৮৪৫ এর সভাপতি মো: শাকিল আহমেদ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মোন্নাফ মুকুল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মো: নূর আলম, সাধারণ সম্পাদক, দিনাজপুর জেলা পিকআপ ভ্যান ও ডেলিভারি ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন-৩৮৪৫।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মর্তুজা হক শাহ অস্টিন, বিশিষ্ট সদস্য দিনাজপুর জেলা বিএনপি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি ফুলবাড়ী, জনাব মো: মিজানুর রহমান মিন্টু, যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি ফুলবাড়ী, জনাব মো: দুলাল হোসেন, সদস্য দিনাজপুর ট্রাক ও বাস মালিক সমিতি।
সভায় সভাপতিত্ব করেন মো: দেলোয়ার হোসেন (লিটন), সভাপতি ফুলবাড়ী পিকআপ ভ্যান ও ডেলিভারি-ভ্যান শ্রমিক ইউনিয়ন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো: নুরুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক, ফুলবাড়ী শাখা।
বক্তারা বলেন, পরিবহন শ্রমিকদের অধিকার আদায় ও ঐক্যবদ্ধভাবে শ্রমিকদের কল্যাণে কাজ করতেই এই নতুন শাখার যাত্রা শুরু। শ্রমিকদের যেকোনো সমস্যা সমাধানে জেলা কমিটি সবসময় পাশে থাকবে।
এ সময় ফুলবাড়ী উপজেলার শতাধিক পিকআপ ও ডেলিভারি ভ্যান শ্রমিক উপস্থিত ছিলেন।