তরুণ প্রজন্মের সঙ্গে করপোরেট পেশাজীবীদের সংযোগ স্থাপন, পেশাগত নেটওয়ার্কিং সম্প্রসারণ এবং ক্যারিয়ার উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে ঢাকায় ‘Get-together 3.0’ আয়োজন করেছে LinkedIn Community Bangladesh (LCB)। ‘Beyond the Screen Initiative’-এর আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে করপোরেট পেশাজীবী, উদীয়মান তরুণ প্রতিভা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানটি তরুণদের সঙ্গে অভিজ্ঞ পেশাজীবীদের সরাসরি মতবিনিময়, অভিজ্ঞতা বিনিময় এবং ক্যারিয়ারবিষয়ক দিকনির্দেশনা লাভের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখে। এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন শিল্পখাতের পেশাজীবীদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি করপোরেট জগতের বাস্তব অভিজ্ঞতা, কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ এবং পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ পান।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন LinkedIn Community Bangladesh-এর প্রতিষ্ঠাতা আলতাফ হাসান রাজু। তিনি সংগঠনটির লক্ষ্য, উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা ও চলমান কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন। এ সময় তরুণদের পেশাগত উন্নয়নে কার্যকর যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের বেঙ্গালুরুর ISBR-এর ডক্টরাল স্কলার Depesh Banik। এ ছাড়া বাংলালিংক, আকিজ গ্রুপ ও আনোয়ার গ্রুপসহ বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল তিনটি প্যানেল আলোচনা। এসব আলোচনায় করপোরেট পেশাজীবীরা ক্যারিয়ার গঠন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ কর্মজীবনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে ক্যারিয়ার পরিকল্পনা, কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলা এবং পেশাগত উন্নয়ন সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা ও দিকনির্দেশনা লাভ করেন।
এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে অবদান ও অর্জনের স্বীকৃতিস্বরূপ কয়েকজনকে পুরস্কৃত করা হয়। এ উদ্যোগের মাধ্যমে পেশাগত সাফল্য, নেতৃত্বের গুণাবলি এবং ইতিবাচক অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অন্যদের অনুপ্রাণিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকদের মতে, বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক দক্ষতা অর্জন, যোগাযোগের সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন তরুণদের করপোরেট জগতের বাস্তবতা সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা ও পেশাগত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।
তরুণ প্রজন্ম ও করপোরেট পেশাজীবীদের মধ্যে অর্থবহ সংযোগ তৈরির মাধ্যমে পেশাগত উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যেই LCB-এর এ আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।