ফেনীর ছাগলনাইয়া থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে। ২৫ অক্টোবর ২০২৬ খ্রি. রবিবার সন্ধ্যা ৭:০০ ঘটিকায় ছাগলনাইয়া থানাধীন মোকামিয়া গ্রামের কপিল উদ্দিনের বাড়ি থেকে এই মাদকের বড় চালানটি উদ্ধার করা হয়।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, ছাগলনাইয়া থানার দিবাকালীন মোবাইল-৪১ ডিউটির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তানভীর মেহেদির নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মোকামিয়া গ্রামে বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানকালে ওই বাড়ির একটি টিনশেড বসত ঘরের মাচা থেকে ৩টি বস্তায় ১০ কেজি করে সর্বমোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে মাদকদ্রব্যসমূহ জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের পরিচয়:
১। মোঃ কামাল উদ্দিন (৩৫): পিতা- ফজলুল করিম, মাতা- তাহেরের নেছা। সাং- মটুয়া, ০৮ নং ওয়ার্ড, ছাগলনাইয়া পৌরসভা, জেলা- ফেনী।
২। আরিফুল ইসলাম (২২): পিতা- নুরুল আমিন, মাতা- বিবি জহরা। সাং- মটুয়া (মজুমদার বাড়ি), ০৮ নং ওয়ার্ড, ছাগলনাইয়া পৌরসভা, জেলা- ফেনী।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে এই সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের মাধ্যমে যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছিল। এই ঘটনায় ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ছাগলনাইয়া থানা এলাকাকে মাদকমুক্ত করতে এই ধরণের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ওসি নিশ্চিত করেছেন।