নওগাঁর পত্নীতলায় অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ওয়ারেন্টভুক্ত, নিয়মিত মামলার আসামী, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত এবং ১৫১ ধারায় অভিযুক্তসহ মোট ০৭ (সাত) জন আসামীকে গ্রেফতার করেছে পত্নীতলা থানা পুলিশ।
আজ সোমবার (২৬ অক্টোবর, ২০২৬) গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালত ও জেলা কারাগার নওগাঁয় প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার (এসপি), নওগাঁর সুনির্দিষ্ট দিকনির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পুলিশ বিভিন্ন পরোয়ানাভুক্ত ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। গ্রেফতারকৃত ৭ জন আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালত এবং জেলা কারাগার নওগাঁয় প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পত্নীতলা থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।