মাধবপুরে ১৪টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাইফুদ্দিন সবুজ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সাইফুদ্দিন সবুজ গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
রবিবার রাতে ধর্মঘর ইউনিয়নের নিজনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেনসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে একটি সিআর সাজা পরোয়ানাসহ মোট ১৪টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকতিয়ার মিয়া গ্রেপ্তারের বিষয় সত্যতা নিশ্চিত করেছেন।