বরেণ্য সাংবাদিক, আন্তর্জাতিক গণমাধ্যম ভয়েস অব আমেরিকার সাবেক ঢাকা সংবাদ প্রতিনিধি এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম গিয়াস কামাল চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের "জহুর হোসেন চৌধুরী" মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির চেয়ারম্যান ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুমের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। কবি ও গীতিকার নাহিদ নজরুলের সঞ্চালনায় সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার।
স্বাগত বক্তব্য পেশ করেন, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির মহাসচিব অধ্যাপক মোহাঃ শেখ সাদী।
গিয়াস কামাল চৌধুরী সাহেবের জীবনীর উপর প্রবন্ধ পাঠ করেন, সমিতির সহকারি মহাসচিব জনাব এস এম মিজানুর রহমান মিজান।
আরো বক্তব্য রাখেন, গিয়াস কামাল চৌধুরী সাহেবের পুত্র জনাব রফিক উম মুনির চৌধুরী, ডি ইউ জের সভাপতি খুরশিদ আলম, সমিতির ভাইস চেয়ারম্যান, গোলাম মোস্তফা মামুন, ভাইস চেয়ারম্যান কবির উদ্দিন আফসারী সহ সমিতির কর্মকর্তাগণ এবং বিশিষ্ট সাংবাদিকগণ।
স্মরণসভায় বক্তারা দেশের গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় গিয়াস কামাল চৌধুরীর অনন্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ভয়েস অব আমেরিকার ঢাকা সংবাদদাতা হিসেবে তাঁর নির্ভীক ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন দেশের মানুষের কাছে তাঁকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছিল। সাংবাদিক সমাজের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের শীর্ষ নেতৃত্বে তাঁর ভূমিকা আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, ১৯৬৪ সালে সাংবাদিকতা শুরু করা গিয়াস কামাল চৌধুরী একাধিক মেয়াদে জাতীয় প্রেসক্লাব এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতির দায়িত্ব পালন করেন। সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য ১৯৯২ সালে তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'একুশে পদকে' ভূষিত হন। ২০১৩ সালের ২৬ অক্টোবর ৭৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। স্মরণসভায় সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মরহুমের সহকর্মী এবং জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।