নওগাঁর পোরশা উপজেলা যুবদলের আয়োজনে সকালে উৎস মুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সরাইগাছি জিরো পয়েন্টে। এ উপলক্ষে এক বিশাল আনন্দ র‍্যালি,বের করা হয় এতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ইকবাল হাসান চৌধুরী, Rally টি সরাইগাছি জিরো পয়েন্টের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জিরোপয়েন্টে সমাপ্ত হয়।
পরে এক আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ইকবাল হাসান চৌধুরী, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বি এন পির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ সুফি শাহ্ চৌধুরী, জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোঃ মাসুদ রানা ভাই, পোরশা উপজেলা বি এন পির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম সাদেক,সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন বাবু, যুবদলের নেতা মোঃ আবুল কালাম আজাদ, বি এন পির নেতা মোঃ রফিকুল ইসলাম গামা, যুবদলের নেতা মোঃ ইব্রাহিম হোসেন কালু, নওগাঁ জেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মোঃ শাহ্জামান, নিতপুর ইউনিয়ন বি এন পির সভাপতি মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক( ভারপ্রাপ্ত) মোঃ সালাউদ্দিন আহমেদ, সহ সংশ্লিষ্ট যুবদলের কর্মী বৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ গণ্য মান্য ব্যাক্তিবর্গ প্রমুখ। অনুষ্ঠান টি উপস্থাপনা করেন যুবদলের নেতা মোঃ আব্দুল রাকিব ও জব্বার আলী।