“দক্ষ যুব গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বান্দরবানের লামায় জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে র্যালি,যুব ঋণের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে লামা উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আলোচনা শেষে উপকারভোগীদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার। সভাপতিত্ব করেন লামা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.আলী হোসেন।
আলোচনা সভায় বক্তারা যুব সমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি, সামাজিক সচেতনতা, স্বেচ্ছাসেবা মূলক কর্মকান্ড এবং দেশের সামগ্রিক উন্নয়নে তরুণদের ভূমিকার ওপর গুরুতা¡রোপ করেন।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ প্রাপ্ত যুবক-যুবতী, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণ প্রাপ্ত যুব ও উদ্যোক্তাদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। ##