চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন, ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সংযোগ সড়ক এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের অন্যতম নেতা ও যুব সংগঠক মোঃ সাদ্দাম হোসেন এর তত্ত্বাবধানে সামাজিক, রাজনৈতিক এবং সেবামূলক উন্নয়ন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি অফিস উদ্বোধন করা হয়েছে।
জাতীয় যুব দিবস উপলক্ষে ০১ নভেম্বর সন্ধ্যায় ফিতা কেটে ও দোয়া মোনাজাতের মাধ্যমে অফিস উদ্বোধন করেন সাবেক নগর ছাত্রদলের সহ-সভাপতি ও ইপিজেড থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ হোসেন টিটু।
এসময় আরো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা ও যুব সংগঠক মোঃ মনির হোসেন ইমন, যুব সংগঠক মোঃ ছাদেক হোসেন, মোঃ হাফিজুর রহমান হাফিজ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন কালে টিটু বলেন, আগামী দিনের ছাত্র ও যুবদের নৈতিক শিক্ষা, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে হবে। ভবিষ্যত প্রজন্মকে জাতীয়তাবাদী রাজনীতির দিক র্দশন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশিক রাজনৈতিক দেশপ্রেম বিষয়ে দীক্ষা দেওয়া উচিত। পরিশেষে বিশেষ মোনাজাত করা হয়েছে।