চট্টগ্রাম মহানগর ৩৯ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উদ্যোগে আন্তঃ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৬ । সেই লক্ষ্যে রোববার বিকেলে সিডিএ বালুর মাঠে প্রাকটিস সেশন শেষে একাডেমির‌ খেলোয়াড়দের সমন্বয়ে এ,বি সি দল গঠন প্রক্রিয়া।
লটারির মাধ্যমে দলীয় অধিনায়ক এ"দলে আইয়ুব খান,বি‌,দলে- সোহান এবং সি,দলে‌-আমীর হোসেন। টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী ও পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলার নেতৃত্বে লটারি পর্বে আরো উপস্থিত ছিলেন সহকারী কোচ, সাবেক পেশাদার ফুটবলার মোঃ মামুন, সাবেক ডিভিশন ফুটবলার মোঃ আলাউদ্দিন, ইকবাল হোসেন, ভারপ্রাপ্ত মাঠ সমন্বয়কারী ওমর ফারুক প্রমুখ।
লটারির মাধ্যমে প্রতিটি দলে ১৪ জন করে মোট ৪২ জন খেলোয়াড়,৩ কোছ- টিম ম্যানেজার অন্তর্ভূক্ত করা হয়েছে। এছাড়া ম্যাচ কমিশনার, সহকারী কমিশনার, ম্যাচ পরিচালক বা রেফারি প্যানেল ও গঠন করা হয়েছে। ডাবল লিগ প্দ্ধতির টুর্নামেন্টে সেরা দুই দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে