শাকিল প্রধানঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাজিম লাভলুর উদ্যোগে বালুয়াকান্দি থেকে আড়ালিয়া যাওয়ার সড়কের বিভিন্ন ভাঙা অংশ মেরামত করা হয়েছে।
দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন স্থানে ভাঙাচোরা অবস্থা থাকায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কারের ব্যবস্থা করেন চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম লাভলু।
এছাড়াও তেতৈতলা পূর্বপাড়ার রাস্তাটিও সংস্কার করা হয়েছে। এতে স্থানীয়দের চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে এবং এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।