পুরান ঢাকায় আলোচিত রাফি হত্যা মামলার প্রধান আসামী ইমন আটক

Date: 2026-05-22
news-banner

 

আব্দুল্লাহ আল মামুন (প্রধান প্রতিবেদক):

 

রাজধানীর পুরান ঢাকার লালবাগ থানাধীন শহীদনগরে আলোচিত মোহাম্মদ রাফি হোসেন হত্যা মামলার প্রধান আসামী ইমন ওরফে বাবুর্চি ইমনকে কক্সবাজার এলাকা থেকে আটক করেছে লালবাগ থানা পুলিশ। বুধবার (২০ মে) আটকের পর পুলিশের কাছে দেয়া স্বীকারোক্তি ও তার দেখানো পথে বৃহস্পতিবার (২১ মে) কেরানীগঞ্জ থানাধীন খেজুরবাগ সাতপাখি আর্মির গলিস্থ ১১৪ নং হোল্ডিংসে ইমনের বসত ঘরের ওয়্যারড্রফ থেকে রাফি হত্যা ঘটনায় ব্যবহৃত পিস্তলের ৯ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার (১৮ মে) এ ঘটনায় এজহার নামীয় অপর ২ আসামী রেজাউল ও শাহবুদ্দিনকে কেরানীগঞ্জ এলাকা থেকে আটক করে ইতিমধ্যে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গুলি উদ্ধারের ঘটনায় কেরানীগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম গ্রহন এবং সংশ্লিষ্ট মামলার ঘটনার বিষয়ে আসামী ইমন ওরফে বাবুর্চি ইমনকে জিজ্ঞাসাবাদ ও অন্যান্য আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

 

গত ১৪ মে (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮ টার দিকে শহীদনগর ৩ নম্বর গলির বেরিবাধ এলাকায় রাফিকে গুলির ঘটনা ঘটে। এর পরপরই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৬ দিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে ২০ মে (বুধবার) ঢামেক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাফি মারা যায়। গুলির ঘটনার পরদিন ভিকটিম রাফির মা মোমিনা বেগম বাদী হয়ে পেনাল কোড ১৮৬০ এর ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/১০৯/৩৪ নং ধারায় লালবাগ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। যার মামলা নম্বর- ০৮, তারিখ- ১৫/০৫/২০২৬ খ্রি.।

 

স্থানীয়দের ভাষ্যমতে, রাফির উপর হমলাকালীরা এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্য ও মাদক কারবারি হিসেবে চিহ্নিত। কিন্তু হামলার সুনির্দিষ্ট কোনো কারণ জানতে পারেনি ভুক্তভোগী পরিবার। তবে পূর্ব শক্রতার জেরে হত্যার উদ্দেশ্যেই রাফিকে গুলি হরা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এদিকে রাফির বন্ধু প্রত্যক্ষদর্শী সজিবের ভাষ্য মতে, ১৪ মে (বৃহস্পিতিবার) রাত সোয়া ৮ টার দিকে শহীদনগর ৩ নম্বর গলিতে ইমন, রেজাউল, মিন্টু ও শাহাবুদ্দিনসহ ৭/৮ জন যুবক আকষ্মিক তাদের ওপর চড়াও হয়। হামলাকারীরা প্রথমে এসে তাকে জিজ্ঞেস করে, শাহিন কোথায়? সে উত্তরে শাহিন নামের কাউকে চিনি না বলা মাত্রই তারা তাকে মারধর শুরু করে। পরে সে রাফিকে ডেকে নিয়ে এলে তারা সরাসরি শরীরের পিছনে পিঠের ডান পাশে গুলি চালিয়ে রাফির পাঁজর পর্যন্ত বিদ্ধ করে দেয়।

 

নিহত রাফি চকবাজার থানাধীন পোস্তার হাজী রহিম বক্স লেনের মো. তাজ উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে লালবাগের আরএনডি রোডে থাকতেন এবং অন-লাইনে টি-শার্টের ব্যবসা করতেন। মেহেরজা নামের ১ মাস বয়সী তাঁর একটি মেয়ে রয়েছে বলে জানা যায়। 

Leave Your Comments