লামায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত

Date: 2026-06-05
news-banner

লামা প্রতিনিধি :

আজ ৫ জুন, ২০২৬ তারিখে পরিবেশ রক্ষায় দেশব্যাপি একদিনে ৬৪ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বান্দবানের লামা উপজেলায়ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

​"সবুজ বাঁচাই, দেশ বাঁচাই"
স্লোগানকে সামনে রেখে,
​বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে বাঁচাতে লামা উপজেলা প্রশাসন ও লামার স্থানীয়- লামা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(LDF),নব দিগন্ত যুব সংঘ,পার্বত্য উন্নয়ন যুব ফাউন্ডেশন(HDF),বসুন্ধরা শুভ সংঘ ও জাগ্রত যুব সংঘ সহ সামাজিক সংগঠনগুলো এই সচেতনতামূলক কর্মসূচি তে অংশগ্রহণ করে। 

দেশব্যাপী একদিনে ৬৪ জেলায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

অংশগ্রহণ কারী সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠান এবং লামার স্থানীয় সমাজিক সংগঠন গুলোর প্রতিনিধিগণ বলেন,
​পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী রেখে যেতে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। শুধু গাছ লাগানোই নয়,পরিবেশ রক্ষার দাবিতে আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে।

​আসুন, আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই এবং সেটির সঠিক যত্ন নিই। মাতৃভূমির পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনে সমাজ ও রাষ্টের সকল স্তরের মানুষের  সম্পৃক্ততা নিশ্চিত করে এক সাথে কাজ করি।

Leave Your Comments