বিশ্ব পরিবেশ দিবসে যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘের পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

Date: 2026-06-05
news-banner

নিজস্ব প্রতিবেদক: 

আজ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ এর উদ্যোগে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা মূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের স্বেচ্ছাসেবীরা বিভিন্ন জনসমাগমস্থল ও গুরুত্বপূর্ণ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি পরিবেশ দূষণ রোধ, প্লাস্টিকের ব্যবহার কমানো, বর্জ্য যথাস্থানে ফেলা এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, একটি পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তুলতে সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

Leave Your Comments